গোঘাটে দলছুট হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চারটি গ্রামের বাড়ি ঘর চাষের জমি সহ গবাদি পশু, আহত ৪। জঙ্গলে ফেরার পথে হাতির হামলায় পশ্চিম মেদিনীপুরে মৃত ১। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বদনগঞ্জ, পশ্চিমপাড়া কুলতলা এলাকায় দলছুট একটি হাতি তাণ্ডব চালায়। পশ্চিম মেদিনীপুরের লালগড়ের দিক থেকে হাতিটি হুগলিতে আসে বলে অনুমান বনদপ্তরের। প্রায় আটটি এডবেস্টারের তৈরি বাড়ি ভাঙচুর চালায় দলছুট হাতি। ক্ষতিগ্রস্ত হয় আলু , ধান জমি ও ধানের মড়াই। হাতি যখন তাণ্ডব চালাতে চালাতে গ্রামের ভিতর আসছে সেই সময় মাঠে ছাগল বাঁধতে যান অর্চনা কোলে নামে গ্রামেরই এক মহিলা। মাঠের মধ্যে ছাগলের ওপর হামলা চালাতে শুরু করে হাতি । ছাগল বাঁচাতে গিয়ে হাতির তাণ্ডবের মুখে পড়ে অর্চনা দেবী। শূরে করে ধরে ছুড়ে ফেলে দেয় তাকে। পুকুরের মধ্যে গিয়ে পড়ায় প্রাণে বেঁচে যায় তিনি। স্থানীয় সূত্রে খবর প্রায় এক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ৫ টি ছাগল ও দুটি গরু হাতির আক্রমণে আহত হয়। আহত চারজনের মধ্যে দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। স্থানীয় মানুষের অভিযোগ গ্রামে হাতি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের সকলেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নি। প্রয়োজনে ফোনে পাওয়া যায়না বনদপ্তরের অফিসারদের। আমরা চাই দ্রুত হাতিটিকে জঙ্গলে ফেরানো হোক এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে তা ক্ষতিপূরন দেওয়া হোক । আরামবাগ বনদপ্তরের রেঞ্জ অফিসার নির্মল মণ্ডলসহ ২০জনের একটি দল দলছুট হাতিটিকে বাগে আনতে চেষ্টা করে । রেঞ্জ অফিসার নির্মল মণ্ডল বলেন" দলছুট হাতিটি হুগলির লোকালয়ে ঢুকে পড়ে বেশ কিছু চাষের জমির ক্ষতি হয়েছে ।কয়েকজন আহত হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়ার।"গ্রামবাসীরা ও বন দফতরের কর্মীরা হাতিটিকে তারা দিয়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের দিকে পাঠানোর সময় পশ্চিম মেদিনীপুর ও হুগলির সংযোগস্থলের কাছে পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুরের বাসিন্দা প্রতিমা ঘোষ (৪২) হাতির সামনে পড়ে যায়। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। হাতিটি পুনরায় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করে। স্বস্তি পায় গ্রামবাসীরা।
গোঘাটের গ্রামে দলছুট হাতির তান্ডব, জঙ্গলে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে মৃত ১
byMuktijodhya
-
0
