প্রদীপ সাঁতরা -নারী দিবসে নারীদের হাত ধরেই কোন্নগর পুরসভা প্লাস্টিক মুক্ত পুরসভা হিসাবে পথ চলা শুরু করল । এলাকা দূষণমুক্ত করতে অনেক দিন ধরেই পুর এলাকায় প্রচার চলছিল প্লাস্টিক থার্মকল বর্জনের। দূষণমুক্ত পৌর এলাকা করতে বদ্ধপরিকর কোন্নগর পৌরসভা।পুরসভার স্বনির্ভর গোষ্ঠির প্রায় শ'দেড়েক মহিলা তৈরী করছেন কাগজের থালা, বাটি গ্লাস।বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে এবার থেকে এই কাগজের থালা বাটির ব্যাবহার হবে।ফুচকার স্টল অথবা মিস্টির দোকান যেখানে প্লাস্টিক থার্মোকলের জিনিস ব্যবহার হয়,সেখানেও কাগজের তৈরি পাত্রের ব্যবহার শুরু করতে বলা হয়েছে। কাগজের তৈরি এই সমস্ত পাত্রের বিপণনন বৃহস্পতিবার থেকেই করতে শুরু করে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।কোন্নগর পুরসভার সাহায্যে আধুনিক মেশিনে মহিলারাই তৈরী করছেন পরিবেশ বান্ধব এই কাগজের থালাবাটি।পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন,"প্লাস্টিক মুক্ত পুরসভা গড়ার ডাক দেওয়া হয়েছে যার প্রথম পদক্ষেপ নেওয়া হল।এরপর মাছ বাজার থেকে ফলের দোকান সর্বত্র প্লাস্টিকের ব্যাবহার নিষিদ্ধ করা হবে।দূষন হীন পরিবেশ বান্ধব বিকল্প জিনিস মহিলারাই তৈরী করবে,তার জন্য পুরসভা সব রকম সাহায্য করবে।" দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এমন উদ্যোগে কোন্নগর পৌর এলাকার সকলেই স্বাগত জানিয়েছেন। পৌর আইন অমান্য করে প্লাস্টিক ব্যবহার করলে থাকছে জরিমানার ব্যবস্থা
নারী দিবসে নারীদের হাত ধরেই প্লাস্টিক মুক্ত পুরসভা গড়ার উদ্যোগ
byMuktijodhya
-
0

