প্রদীপ সাঁতরা -কোন্নগর নবগ্রাম সত্যভারতী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে GLOBAL MONEY WEEK পালিত হলো। চলতি ইংরাজি মাসের ১২ তারিখ থেকে ১৮ তারিখ অবধি পালিত হয় এই কর্মসূচি।
সত্যভারতীর ব্যবস্থাপনায়, সহায়ের আথিক সহযোগিতায় বিশ্বসঞয় সপ্তাহ উদযাপনের জন্য সঞ্চয়ের প্রয়োজনীয়তা বিষয়ের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়..
সরকার যে আথিক সহযোগিতা মানুষকে করছে তার মধ্যে যেমন কন্যাশী, শিক্ষাশ্রী, সবুজ সাথী প্রকল্প,মিড-ডে-মিল..তাই পরিবারের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য গ্রামের মানুষকে খরচ অনেক কম করতে হচ্ছে । সংসারে দৈনন্দিন খরচ এর অনেকটাই বহন করছে সরকার। সঞ্চয় করার সুযোগও অনেক বেড়েছে।তাই সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি না করাতে পারলে তাদের টাকা অন্য খাতে ব্যয় হয়ে যাচ্ছে..
প্রয়োজনে এবং চাহিদাটাকে গুরুতের সঙ্গে বিবেচনা করার জন্য বলা হয়েছে... চাহিদা কম করে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা আমাদের আলোচনার মূল বিষয় বস্তু ছিল.. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আগামী দিনের প্রয়োজন মেটাতে সাহায্য করবে.. সে বিষয় টা উপস্থিত অভিভাবক এবং তাদের শিশুদের কাছে বিভিন্ন প্রসঙ্গ তুলে এবং উপযুক্ত উদাহরনের সঙ্গে তাদের কে বোঝানো হয়। সংস্থার এই ধরনের করা গেছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। ছোট থেকেই সঞ্জয়ের গুরুত্ব বুঝে এবং পরিবারের কাছে সঞ্চয় সম্বন্ধে ধারণা তৈরি করতে পারার জন্য সত্যভারতীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

