প্রদীপ সাঁতরা নিজস্ব প্রতিনিধি -সোমবার থেকে শুরু হল আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে আন্তঃবিভাগ। ২০১৭ সালের ১লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে প্রকাশ্য সমাবেশ থেকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে শুভ সূচনা করেন। উদ্বোধনের পরে শুধুমাত্র বহির্বিভাগের পরিষেবা চালু হয়। ৬০ কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলা ভবনটি নির্মিত হয়। ৩০০ টি বেডের সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে ১৫০ টি বেড চালু হয়। মেডিসিন, সার্জারি ,অর্থোপেডিক, ইএনটি, অর্থপেডিক মোট পাঁচটি বিভাগের পরিষেবা চালু হয়। বর্তমানে শুধুমাত্র পুরুষরাই পরিষেবার সুযোগ পাবে । পরবর্তী পর্যায়ে আরো ১৫০ টি বেড চালু হলে মহিলারা পরিষেবা পাবে। আরামবাগ মহকুমা হাসপাতালের ১৫ জন এবং সুপার স্পেশালিটি হাসপাতালে মিলিয়ে মোট ৪৬ জন ডাক্তার থাকবে এখানে। প্রথম দিনেই ৫ জন রোগী ভর্তি হয় । আন্তঃ বিভাগের সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভা পুরপ্রধান স্বপন নন্দী, হাসপাতাল সুপার শিশির নস্কর আরামবাগের বিডিও বিশাখ ভট্টাচার্য। আরামবাগে সুপার স্পেশালিটি হাসপাতালে সুযোগ পেয়ে স্বভাবতই খুশি রোগী ও তার পরিবারের সকলে।