পরীক্ষা শুরুর আগেরদিনই অস্বাভাবিক রহস্য মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

গত সোমবার(26.03.18) রাত ১১ টা নাগাদ বালি স্টেশনের কাছে একটি ডাউন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই তরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। ট্রেনটি দাঁড়িয়ে যায় ঘটনাস্থলেই। প্রায় আধঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকার পর বেলুড় জিআরপি থানার পুলিশ উদ্ধার করে দেহ। তারপর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
পুলিশ জানিয়েছে মৃত তরুণের নাম অনির্বাণ নন্দী। বরানগরের জ্যোতিনগর হাই স্কুল থেকে কমার্স  বিভাগের ছাত্র। আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। বরানগর গোপাললাল ঠাকুর রোডের বাড়ি থেকে সোমবার রাত দশটা নাগাদ বেরিয়ে যায় অনির্বাণ। তার আগে পাড়ায় বন্ধুদের সঙ্গে দেখাও করে সে।প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে না যে  এটি দূর্ঘটনা নাকি আত্মহত্যা।
নবীনতর পূর্বতন