ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গাড়ি হাইজ্যাক ও হেনস্থার ঘটনায় গ্রেফতার তিন

প্রদীপ সাঁতরা... ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ভাড়া করা গাড়ি হাইজ্যাক ও হেনস্থার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। সোমবার চুঁচুড়া টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলে আবৃত্তির কর্মশালায় যোগ দিতে কলকাতা থেকে আসার সময় বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গাড়ি হাইজ্যাক করে ঋনদান কারী সংস্থার লোকজন।গাড়িটি ভারা করে যাচ্ছিলেন শিল্পী। ভাড়া করা গাড়ি হলেও শিল্পীর ব্যক্তিগত গাড়ির চালক গাড়িটি চালাচ্ছিলেন। সোমবার ঘটনার বিস্তারিত  জানান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে। এই ঘটনায় শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ভাই বিশ্বজিৎ বন্দোপাধ্যায়  ।ধৃত তিনজনকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।
নবীনতর পূর্বতন