সম্প্রতি হুগলীর উত্তরপাড়ার বাইক রাইডার্স গ্রূপের অভিনব উদ্যোগে সবার মন জয়


প্রদীপ সাঁতরা..... সম্প্রতি হুগলী জেলার উত্তরপাড়ার ১২ জন যুবক যারা " বেঙ্গল রয়্যাল রাইডার্স " নামক একটি রাইডার্স গ্রূপের পক্ষ থেকে মেদিনীপুর ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে অসহায় শিশু দের ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন।

বাইক চালানোর নেশা বর্তমানে অল্প বয়সী ছেলেদের মধ্যে কম বেশি সবারই থাকে কিন্তু সেই নেশা যখন কোনো সমাজের কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটায় তখন সত্যি তা প্রসংসা র দাবি রাখে।

গত ১৪.০৩.২০১৮ তারিখে উত্তরপাড়ার প্রিয়ঙ্কর, সব্যসাচী, সৌমেন ও বাকি সদস্যরা উত্তরপাড়া শিবতলা থেকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের দিকে রওনা দেন।এরপর  তারা  মেদিনীপুর ও ঝাড়গ্রাম ও রাঁচির বিভিন্ন জায়গায় গিয়ে শিশুদের জন্য লজেন্স ,খাতা ,পেন ,শুকনো খাবার ও অসহায় মানুষদের ওষুধ ,ও জামাকাপড় বিতরণ করেন।

কোনো রকম আর্থিক সহায়তা ছাড়া সম্পূর্ন নিজেদের সংসার খরচা জমিয়ে উত্তরপাড়ার এই নবীনদের অভিনব উদ্যোগ।তারা আগামী দিনে আরো আন্তরিক ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় ও নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় শুধু মাত্র বাইক রাইডার্স পরিচয় নয় বরং মানুষের মত মানুষ পরিচয়।
নবীনতর পূর্বতন