শুক্রবার সকালে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি র শুদ্ধিকরনকে ঘিরে অশান্ত হয়ে উঠল হুগলির দুজায়গায়। হুগলির শ্রীরামপুরে আরএমএস মাঠে ও বলাগড়ে ডঃ শ্যামাপ্রসাদের মুর্তিতে মালা দিয়ে গঙ্গাজল ঢেলে বিজেপির শুদ্ধিকরনের কর্মসুচী ছিল।বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনের মূর্তিতে। এদিন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের নেতৃত্বে সুরেশ সাউ সহএকটি মিছিল করে মূর্তির কাছে পৌঁছানোর চেষ্টা করে। সেখানে মিছিল যেতেই মিছিল আটকায় পুলিশ। অভিযোগ অনুমতি নেই এই মিছিলের । মিছিল আটকানোর পরেই উত্তেজনার পারদ চড়ছে থাকে। অভিযোগ মিছিল আটকাতে পুলিশের সঙ্গে তৃণমূল নেতা কর্মীরা বিজেপি কর্মীদের বাঁধা দেয় ।বিজেপি কর্মীদের বেধরক মারধর করেন বলে অভিযোগ। শ্যামাপ্রসাদের গলায় মালা দেওয়ায় পুলিশ সোমনাথ দাস নামে একজন বিজেপি কর্মীকে আটক করেন।আহত হয় হুগলি মন্ডল সভাপতি বাপন হাজরা ।অপরদিকে শ্রীরামপুরে আরএমএস মাঠে শ্যামাপ্রসাদ মূখোপাধ্যায়ের মুর্তিকে বিজেপির শুদ্ধিকরনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় । বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূলের কয়েকজন কাউন্সিলারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের বিজেপির কর্মী ও নেতাদের ওপর লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় । হামলায় বিজেপির হুগলী জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, জেলা যুব সভাপতি কিষাণ সাউসহ ছয়জন আহত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। গঙ্গা জলের ঘটি কেরে নেওয়া হয় । কর্মী সমর্থকরা তাদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।বিজেপির হুগলী জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।
শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পাপ্পু সিং সব অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।এছাড়াও বৃহস্পতিবার রাতে গুড়াপ থানার ভাস্তারার ভাদু গ্ৰামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল বাধে। গন্ডগোলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মোট পাঁচ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন হয়েছে বলে জানা গেছে।
শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পাপ্পু সিং সব অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।এছাড়াও বৃহস্পতিবার রাতে গুড়াপ থানার ভাস্তারার ভাদু গ্ৰামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল বাধে। গন্ডগোলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মোট পাঁচ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন হয়েছে বলে জানা গেছে।
Tags
state
