পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি কিন্তু তার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল প্রার্থী পদের দাবিদার নিয়ে। শুধু দেয়াল লেখা নয় প্রার্থীর নাম ও লিখে দেওয়া হলো দেওয়ালে। ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা (২) ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের লম্বা বুথে। স্থানীয় সূত্রে খবর হরিপুর পঞ্চায়েতের লম্বা ১৭৪ নং বুথের শাসকদলের ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরূপে গৌতম মন্ডলের নাম লেখা হয়েছে। প্রার্থী হতে যখন স্থানীয় তৃণমূল নেতারা জেলা ও রাজ্য স্তরের নেতাদের সাথে যোগাযোগ করছে প্রার্থী তালিকায় নাম থাকার জন্য, ঠিক সেই সময় প্রার্থীর নাম দিয়ে দেয়াললেখার ঘটনায় সবথেকে বেশি অবাক হয়েছে তৃণমূলের কর্মীরাই। কে পাবে পঞ্চায়েত নির্বাচনের টিকিট তাই নিয়ে চলছে ইঁদুর দৌড়। তবে গৌতম মন্ডলের এই ধরনের কাজে ক্ষুব্ধ তৃণমূলের একাংশ। এ বিষয়ে গৌতম মন্ডল বলেন তিনি ১৭৪ নম্বর বুথের বাসিন্দা। গত নির্বাচনে তিনি পাশের বুথে বাদেশোলা উত্তর ১৭৫ নম্বর বুথ থেকে জিতেছিলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বুথ মহিলা সংরক্ষিত হয়। ১৭৪নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী টুম্পা মাঝি জয়লাভ করেছিলেন। শুধু তাই নয় এই বুথে গত ২৫-৩০ বছর সিপিএম জিতে আছে। সামনের পঞ্চায়েত নির্বাচনে এই বুথে তার নাম প্রার্থী হিসেবে নির্বাচন করা হয় বলে গৌতম মন্ডল দাবি করেন। তিনি আরো বলেন অঞ্চল সভাপতি বুথে তার নাম প্রচার করতে বলেছিলেন কিন্তু কিছু কিছু অতি উৎসাহী কর্মী ভুলবশত তার নাম দেয়ালে লিখে প্রচার করেছে এটা ঠিক হয়নি বলে গৌতম মন্ডল নিজেই জানান। দলীয় স্তরে বিষয়টি আলোচনা চলছে । এই বুথেরি তৃণমূলের আরেক প্রতিদ্বন্দ্বী পীযুষ ধামালী বলেন"আমি এই বুথে পুরনো কর্মী তাই বুথে প্রার্থী পদের দাবিদার আমি। তবে দলীয় ভাবে কোন প্রার্থী এখনো ঠিক হয়নি। হুগলির তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন " দেয়াল লিখন মুছে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ওই অঞ্চলের কর্মীদের"
নির্বাচন ঘোষণার আগেই প্রার্থীর নাম দিয়ে তৃণমূলের দেয়াল লিখন
byMuktijodhya
-
0

