মদ্যপ অবস্থায় কালভার্ট থেকে নিচে পড়ে ইলেকট্রিক ও ক্যেবল তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরে। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাউরি (৩৭)। ঘটনাটি ঘটে তারকেশ্বর থানার ভীমপুরে। বুধবার ভোরে দেহটি উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভীমপুর এলাকায় একটি কালভার্টের নিচে ইলেকট্রিক ও ক্যেবল তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় প্রশান্তবাবুকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।স্থানীয় বাসিন্দা সম্রাট বাগ বলেন" দিনমজুরের কাজ করত প্রশান্ত। দুটি ছোটছোট শিশুকন্যা ও স্ত্রী কে নিয়ে তার সংসার।প্রশান্তবাবু অতিরিক্ত মদ্যপান করতেন। রাতে মুরগির খাবার আসে একটি লরিতে। লরি থেকে সমস্ত বস্তা খালি করার পরে সে মদ্যপান করে। রাস্তা দিয়ে ফেরার সময় অথবা কালভার্টের ওপর বসতে গিয়ে নিচে পড়ে যায় সে। তারের সঙ্গে গলা আটকে যায় তাঁর। তবে শক লেগে না শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
Tags
state
