শুক্রবার বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে শ্রীরামপুরে বিজেপি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য ও কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূল কর্মী সমর্থক। প্রসঙ্গত শুক্রবার শ্রীরামপুরে আরএমএস মাঠে ডঃ শ্যামাপ্রসাদ মূখোপাধ্যায়ের মুর্তিকে বিজেপির শুদ্ধিকরনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূলের কয়েকজন কাউন্সিলারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের বিজেপির কর্মী ও নেতাদের ওপর লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় । হামলায় বিজেপির হুগলী জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, জেলা যুব সভাপতি কিষাণ সাউসহ ছয়জন আহত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। পাল্টা অভিযোগ করে তৃণমূল ও। বিজেপির অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। তিন তণমূল কর্মীর নাম সন্তোষ প্রসাদ, শেখ ইমতিয়াজ, সুশীল প্রসাদ । তিনজনকেই শনিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।
শ্রীরামপুরে বিজেপির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিন তৃণমূল কর্মী
byMuktijodhya
-
0
