তৃণমূল সিপিআই (এম) থেকে চুঁচুড়ায় বিজেপিতে যোগ দিল ৬০ জন.

প্রদীপ সাঁতরা...... পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলার প্রথমদিনেই হুগলি জেলায় তৃণমূল সিপিআই(এম) নেতা সহ ৬০ জন কর্মীর বিজেপিকে যোগদানে বাড়তি অক্সিজেন পেল বিজেপি শিবির । চুঁচুড়ার কাপাসডাঙ্গায় সোমবার দুপুর দুটো নাগাদ তৃণমূুল ও সিপিএম-এর বেশ কিছু নেতা ও কর্মী বিজেপিতে যোগ দেয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। হুগলি জেলার নতুন পার্টি অফিসে এদিন তৃণমূলের ব্যান্ডেল অঞ্চলের প্রাক্তন সভাপতি বিজয় সিং ও সিপিএম-এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ সরকারসহ ষাটজন কর্মী নিয়ে বিজেপিতে যোগদান করেন, বলে বিজেপির জেলা সভাপতি সুবির নাগ জানিয়েছেন। তিনি নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
নবীনতর পূর্বতন