রিপোর্টার অমিত দাস - সোমবার থেকে স্বাভাবিক ভাবে কাজে যোগ দিতে চলেছেন আইনজীবীরা।
শনিবার সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি প্রাপ্তি স্বীকার করে হাইকোর্টের বার এসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার ও সম্পাদক অমল মুখোপাধ্যায় জানান, 'কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। কিন্তু সেখানে পঞ্চাশ শতাংশ বিচারপতি হয়েছে। তাও আমাদের আন্দোলনের ফলে বর্তমানে এই পঞ্চাশ শতাংশ বিচারপতি আমরা পেয়েছি। যা একটা হাইকোর্টের পক্ষে যথেষ্ট নয়। তবুও আমাদের দাবি মেনে পঞ্চাশ শতাংশ বিচারপতি দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে ৩৭ জন বিচারপতি হয়েছে এবং স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে। তাই আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি। সোমবার থেকে কাজে যোগ দিচ্ছি।
উল্লেখ্য, শুক্রবারই নতুন বিচারপতিদের নামের তালিকা উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। এবং স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নামে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী বুধবার প্রধান বিচারপতি হিসেবে জ্যোতির্ময় ভট্টাচার্য ও নতুন চার বিচারপতি বিশ্বজিৎ বসু, অমৃতা সিনহা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও জয় সেনগুপ্ত শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। এর আগে কলেজিয়ামের মাধ্যমে সম্ভাব্য বিচারপতি হিসাবে চার জনের নাম চূড়ান্ত করে আইনমন্ত্রকে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী আইনমন্ত্রক এদিন বিজ্ঞপ্তি জারি করা করেছে। তার ফলেই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীরা।

Tags
state