প্রদীপ সাঁতরা -মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো খানাকুল থানার অন্তর্গত রাজহাটি এলাকা। স্থানীয় সূত্রে খবর খানাকুলের যুব তৃণমূল ও মাদার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদ চরমে উঠলো মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে। তৃণমূল সূত্রে জানা গেছে খানাকুল (১) ব্লকের বিধায়ক ইকবাল আহমেদ অনুগামী সেখ রাঙা বুধবার খানাকুল সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে মনোনয়নপত্র পেশ করতে যায়। খানাকুলের (২) তৃণমূলের যুবনেতা নজিবুল করিম মনোনয়নপত্র পেশ করতে শেখ রাঙাকে বাধা দেয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে বচসা পরবর্তী পর্যায়ে হাতাহাতি এবং ঘটনা সংঘর্ষের আকার ধারণ করে। এলোপাতাড়ি ইটবৃষ্টি লাঠি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাইকে আগুন লাগানো কোন কিছুই বাদ ছিল না । ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের ছুটে যায় পুলিশ। আরামবাগ মহকুমা এস,ডি,পিও কৃশানু রায় ,আই সি অনিমেষ সিংহরায়, খানাকুল থানার ওসি সুব্রত দাস বিশাল পুলিশবাহিনী ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। তবে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের দুই শিবির। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহলের ব্যবস্থা করেছে পুলিশের পক্ষ থেকে।
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত খানাকুল, বাইকে আগুন ,পুলিশের লাঠিচার্জ
byMUKTIJODHYA LIVE NEWS
-
0
