কোন্নগর পৌরসভা অফিসে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক অস্থায়ী পৌরকর্মীর। মৃতের নাম রাজেশ রজক(৪১)। স্থানীয় এলাকাতেই বাড়ি তাঁর। তিনি পৌরসভার ১০০ দিনের কর্মী ছিলেন।কয়েকজন পৌরকর্মী বলেন, অন্য দিনের মতো শুক্রবার সকালে কাজে এসেছিলেন রাজেশ। কাজ করার সময় একটি আলমারি তাঁর গায়ের উপর পড়ে যায়। তারপর অসুস্থ হয়ে যান তিনি। সেখান থেকে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও পৌরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি আলমারি পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করতে রাজি নন। তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রজকের। উত্তরপাড়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে।
Tags
state
