উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ২৫শে মে ২০১৮: উদ্ধার এক কেজি সোনা , সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি । শিলিগুড়িতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা ঐ ব্যক্তিকে গ্রেফতার করে এদিন শিলিগুড়ি আদালতে তোলে । কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের স্থানীয় আইনজীবী এবং শিলিগুড়ি আদালত সূত্রে এবিষয়ে জানা যায়, ধৃত ব্যক্তির নাম কৃষ্ণা কুমার গুপ্তা, বাড়ি ভুটান সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জয়গা - য় । গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের স্থানীয় কর্মীরা বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কিলোগ্রাম সোনা কৃষ্ণা কুমার গুপ্তা গ্রেপ্তার করে । বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা । এদিন গোয়েন্দা সূত্রে আরও জানা যায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা জানতে পারেন, বাজেয়াপ্ত করা ওই সোনা চায়না থেকে ভায়া ভূটান হয়ে পাচারকারীরা শিলিগুড়িতে নিয়ে এসেছিল । এদিন ঐ সোনা শিলিগুড়িতে বিক্রি করার চেষ্টা করছিল সোনা পাচারকারীরা । ধৃত কৃষ্ণা কুমারকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এবিষয়ে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে ।
Tags
state
