লিভারপুলকে হারিয়ে চ‍্যাম্পিয়ান্স লিগ জিতলো রিয়াল

শুভব্রত মুখার্জি, লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিক করল রিয়াল মাদ্রিদ৷ ৩-১ ব্যবধানে জিতলো জিদানের ছেলেরা। রিয়ালের হয়ে ২টি গোল গ্যারেথ বেলের এবং ১টি করিম বেঞ্জেমার।

বায়ার্ন মিউনিখের পর দ্বিতীয় দল হিসেবে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল। কিয়েভের অলিম্পিয়াস্কিতে ম্যাচের শুরু থেকে আপারহ‍্যান্ড ছিল লিভারপুলের।

ম্যাচের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসের বিশ্রী ট‍্যাকেলে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন মিশরীয় ফরোয়ার্ড সালাহ । 


দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে লিভারপুলের গোলকিপারের ভুলে প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদ৷ গোল করেন বেঞ্জেমা৷  ৫৫ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরান সাদিও মান৷

ম্যাচের সেরা গোলটি আসে  মার্সেলোর ক্রসে গ্যারেথ বেলের বাইসাইকেল কিকে। ম্যাচের ৬১ মিনিটে তাঁর এই শট ২-১ ব্যবধানে এগিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে৷ ৮৩ মিনিটে  দ্বিতীয় গোল করেন বেল।শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতে রিয়াল।
নবীনতর পূর্বতন