শুভব্রত মুখার্জি, ম্যাচ রিপোর্ট লেখা শেষ করে ফেলেছি তখন। শিরোনাম ও দেওয়া হয়ে গেছে। সিনিয়র এক দাদার সাথে কথা বলতে বলতে অপেক্ষা করছি শেষ বাঁশি বাজার। রাশিয়া বিশ্বকাপে ইন্দ্রপতনের সম্ভাবনা প্রবল। সিনিয়র দাদার সেই সাবধান বানী এটা কিন্তু জার্মানী অপেক্ষা কর শেষ বাঁশি বাজা পর্যন্ত না হলে কিন্তু লেখার কপি , শিরোনাম সব বদলাতে হতে পারে। ৯৫' মিনিটে দাদার সেই সাবধান বানী সত্যি করে বাস্তবে আমাকে শিরোনাম ও লেখার কপি বদলাতে ' বাধ্য ' করল টনি ক্রুস। প্রথমার্ধে যার ভুলে পিছিয়ে পড়ে জার্মানির বিশ্বকাপ অভিযান শেষ হতে বসেছিল সেই টনি ক্রুসই হয়ে দাঁড়ালেন জার্মানির পরিত্রাতা।
জার্মানিকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে; সেই সঙ্গে সুইডেনকে হারতে হবে মেক্সিকোর কাছে । আর দুদলই যদি জেতে সেক্ষেত্রে জার্মানিকে বাড়াতে হবে তাদের গোলের ব্যবধান।৮৩ মিনিটের পর থেকে ১০ জন খেলে জার্মানরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান জেরোম বোয়াটেং।
১৩তম মিনিটে সুইডেনের মার্কাস বার্গকে পেনাল্টি বক্সে পেছন থেকে জেরোম বোয়াটেং ধাক্কা মারেন। সুইডেন পেনাল্টির আবেদন রেফারি নাকচ করেন।
৩২তম মিনিটে টনি ক্রুসের ভুল পাসে বল পেয়ে সুইডেনকে গোল করে এগিয়ে দেন টইভোনেন। জার্মানি সমতায় ফেরে মার্কো রুইসের দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটের গোলে। ৯৫' মিনিটে টনি ক্রুসের অনবদ্য ফ্রিকিক থেকে করা গোলে পরের রাউন্ডে যাওয়ার আশা উজ্জ্বল করল জার্মানরা।

Tags
sports