শিলিগুড়িতে উদ্ধার ৫৫ কিলোগ্রাম সোনা, গ্রেপ্তার দুই জন


উজ্জ্বল ভট্টাচার্য (রিপোর্টার), শিলিগুড়ি,  ২৬শে অক্টোবর ২০১৮ : আবার শিলিগুড়িতে পাচারকারীদের কাছ থেকে  উদ্ধার সোনা। এবারে উদ্ধার ৫৫ কিলোগ্রাম সোনা। এ ঘটনায় গ্রেপ্তার দুই সোনা পাচারকারী।  ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের জামিল না হয়ে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। এদিন এখবর জানা যায় শিলিগুড়ি পুলিশ,  আদালত  ও কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ( ডি আর আই) সুত্রে। 

এ বিষয়ে ঐ সুত্রে আরও জানা যায়,  ২৬শে অক্টোবর ২০১৮ সন্ধ্যায়  গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন বর্ধমান রোড থেকে এই দুইন ব্যাক্তিকে আটক করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ( ডি আর আই) এর কর্মীরা  ।ধৃতদের সহ একটি চার চাকার গাড়ি আটক করে তার থেকেই ৫৫ কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়েছে,  উদ্ধার হওয়া সোনার বাটের বাজারমূল্য প্রায় ১৮ কোটি ১৭ লক্ষ টাকা। ধৃতদের দুই জনের  নাম গণেশ ভগবান কুট্টু  এবং নবনাথ কালাপ্পা কুট্টু,  তাদের বাড়ি মহারাষ্ট্রে । ধৃতদের জিগ্যেসাবাদ করে  তদন্তকারী পুলিশ ও গোয়েন্দা কর্মীরা এখনো পর্যন্ত  জানতে পেরেছে ধৃতরা ভুটান থেকে এই সোনাগুলো নিয়ে শিলিগুড়ি হয়ে অন্য কোথাও পাচার করা হচ্ছিল। এ ঘটানায় আরও কেউ জড়িত কিনা তর তদন্ত চলছে।

নবীনতর পূর্বতন