তৃণমূলের পতাকা হাতে নিয়েই দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার..


 প্রতিনিধি

মুক্তিযোদ্ধাঃ-

সব জল্পনার অবসান, অবশেষে তৃণমূলে যোগ  দিলেন জয়প্রকাশ মজুমদার   ফিরহাদ হাকিমের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন  আর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের সহ সভাপতির পদ পেলেন। রাজ্যের সহ সভাপতির পদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

আঁচ পাওয়া গিয়েছিল অনেক দিন আগে থেকেই। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিবাদ কিছুতেই মিটছিল না। এমনকী, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেও মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। মঙ্গলবার জয়প্রকাশ মজুমদার একেবারে তৃণমূলের নজরুল মঞ্চের মিটিংয়ে উপস্থিত হন। সেখানেই মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। আর এদিন এই মঞ্চে দেখা গিয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও ।  

 শুরুটা হয়েছিল ফেব্রুয়ারিতে সায়ন্তন বসুকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করেছিল বিজেপি, তখনই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জয়প্রকাশ। এরপর একাধিকবার তিনি নানাভাবে দলকে বুঝিয়েছেন তাঁর বিরোধিতার কথা। কখনও টুইট করে আবার কখনও রাজ্যপাল ও রাজ্যের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার কখনও দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে পিকনিকেও অংশ নিয়েছিলেন। তবে সেটা একবার নয় একাধিকবার। তারপর থেকেই তাঁর সঙ্গে দলের একটু একটু করে দূরত্ব বাড়ছিল। 

বিজেপি থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল, তারপর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে একের পর এক সুর চড়াতে শুরু করেন। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল জয়প্রকাশের তৃণমূলে যোগ দেওয়াটা তাঁর শুধু সময়ের অপেক্ষা। আর ঠিক সেই সময় বুঝেই দলবদল করলেন তিনি। অবশ্য শুধু দলে যোগ দিয়েই ক্ষান্ত থাকেননি, তার সঙ্গে সঙ্গেই পেয়ে গিয়েছেন রাজ্যের সহ সভাপতির আসন আর সেকথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। এদিকে আজ দলবদলের হ্যাট্রিক হল ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন। এবার তিনি গেলেন তৃণমূলে। অবশ্য তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন বাংলায় ধুঁকছিল কংগ্রেস। আর এখন রাজ্যে টালমাটাল অবস্থা বিজেপির। আর ঠিক সেই সময়তেই ফুল বদল করলেন তিনি। 


 উল্লেখ্য, সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। এরপর সোমবার সকালে নজরুল মঞ্চে পৌঁছে তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ। 

নবীনতর পূর্বতন