প্রতিনিধি,মুক্তিযোদ্ধাঃ ওয়াইসি, বদরুদ্দিন আজমল আর ফারুক আবদুল্লাকে বাদ গিয়ে প্রায় সবাই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। শিবসেনার তরফে উদ্ধব ঠাকরের দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার ঘোষণা সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছে বলেছেন, তাঁকে (শুভেন্দু) কোনওভাবেই কালিমালিপ্ত করা যাবে না। পাশাপাশি ভাইপোর জেলে যাওয়াও তিনি আটকাতে পারবেন না বলে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী।কোনও সময় ত্রিপল চুরি আবার কোনও সময় শ্মশানের জমি নিয়ে অভিযোগ আনা হয়েছে কাঁথির শান্তিকুঞ্জের একাধিক বাসিন্দার বিরুদ্ধে। এব্যাপারে কলকাতায় প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হল শুভেন্দু অধিকারীকে জব্দ করো। বিরোধী দলনেতা বলে মুকুল রায় এবং অন্য নেতাদের মতো শুভেন্দু অধিকারী কেনাবেচার লোক নন। মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামিগুলো করাচ্ছেন আর সঙ্গে রয়েছেন ভাইপো, অভিযোগ
বিরোধী দলনেতার। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তর দিতে পারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ই মূল চক্রান্তকারী। এসব করে তাঁকে কিছুই করা যাবে না, মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল তাঁর বাড়ির পাশের। তিনিই একমাত্র হিন্দু ভারতীয়, যিনি মারা যাওয়ার পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। এরপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির...। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, এটা মেদিনীপুর, বীরভূমি। এখানেই তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল।মাতঙ্গিনী, ক্ষুদিরামরা আত্মবলিদান দিয়েছিলেন। তাঁকে চমকে-ধমকে-কালিমালিপ্ত করে কিচ্ছু করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন শুভেন্দু।এদিন বিরোধী দলনেতা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, শুভেন্দু অধিকারীই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের আসন থেকে সরিয়া সুশাসন প্রতিষ্ঠার শপথ নিয়ে মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছেন। যা তিনি পূরণ করে দেখাবেন বলেও জানিয়েছেন।শুভেন্দু অধিকারী আরও বলেন, দিন গুনতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোকে ভিতরে যেতেই হবে। কেউ বাঁচাতে পারবে না।শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা নিয়ে বাহানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই অসুবিধায় পড়ে গিয়েছে। কেননা রাজ্যে ৬০ টির বেশি বিধানসভা এবং ১০ টির বেশি লোকসভা রয়েছে, যেখানে
আদিবাসীদের ভোটই শেষ করা বলে। ফলে গদি চলে যেতে পারে।
