সৌরভ গাঙ্গুলি বা জয় শাহ নন-BCCI-র শীর্ষ পদে বসবেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি...


 প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ-


 ক্রিকেট দুনিয়া থেকে আবারও বড়ো খবর- বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতির পদে হয়তো খুব বেশিদিন দেখা যাবেনা সৌরভ গাঙ্গুলিকে, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের আধিকারিকরা টানা ছ’বছর দায়িত্ব সামলাতে পারবেন। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হয়তো এবার সভাপতি পদ থেকে বিদায় নেবেন মহারাজ।এর আগে পরবর্তী সভাপতি হিসেবে উঠে এসেছিলো জয় শাহের  নাম। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী জয় শাহ সচিব হিসেবে নিজের পদেই বহাল থাকবেন। আর এদিকে শোনা যাচ্ছে যে, সৌরভের পরে সভাপতির আসনে বসতে চলেছেন রজার বিনি । রজার বিনি এই মুহূর্তে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। জানিয়ে রাখি পূর্বে তিনি বোর্ডের নির্বাচক কমিটির সদস্য ছিলেন।রজার বিনির নাম তো শুনেছেনই, বোর্ডের ওয়েবসাইটে নির্বাচনের খসড়া নথিতে রয়েছে তার নাম। এই প্রসঙ্গে ইতিমধ্যেই নিজেদের বক্তব্য রেখেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা। জানানো হয়েছে যে, এবার সংস্থার তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন সন্তোষ মেনন নন, তার জায়গায় রজার বিনি। আর রজার বিনির সভাপতি হওয়ার গুঞ্জনে হাওয়া জুগিয়েছে এই খবরটিই।সূত্রের খবর, আগামী ১১ থেকে ১২ অক্টোবরের মধ্যেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিনি। কারণ আগামী ১৮ অক্টোবর হচ্ছে নির্বাচনী তারিখ। আর তার আগেই যাবতীয় কাজ সেরে রাখতে চান তারা। সমস্ত মনোনয়নপত্র জমা পড়লে আগামী ১৩ অক্টোবর স্ক্রুটিনি হবে। এবং কোনো কারণে যদি কেউ নাম প্রত্যাহার করতে চায় তাহলে তার জন্য সর্বোচ্চ সময়সীমা হলো ১৪ অক্টোবর। সূত্রের খবর, পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে আর যারই নাম থাকুক না কেন, কোনোভাবেই জয় শাহের সম্ভাবনা নেই।গত বৃহস্পতিবারই বোর্ডের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ। সূত্রের খবর, পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখা যেতে পারে মহারাজকে। এক সাক্ষাৎকারে বোর্ডের এক ঘনিষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, “একজন প্রাক্তন ক্রিকেটারের জায়গায় অন্য একজন প্রাক্তনী বলছেন। বহির্বিশ্বে এমনই বার্তা দিতে চায় বিসিসিআই।”তবে সৌরভই যে আইসিসি চেয়ারম্যান হবে এই নিয়ে কোনো পোক্তা খবর এখনো আসেনি যদিও। আইসিসির নির্বাচন হতে এখনও একমাসের মতো দেরি আছে। নভেম্বরে হবে নির্বাচন এবং তার আগে মনোনয়নপত্র জমা দিতে হবে আগামী ২০ অক্টোবরের মধ্যেই। যদি মহারাজ এই নির্বাচনে লড়েন তবে সেক্ষেত্রে প্রয়োজন হবে বিসিসিআইয়ের সদস্যদের সহযোগিতা। আবার সভাপতি না হলেও বিসিসিআই-এর চেয়ারম্যানও হতে পারেন। সর্বোপরি ঠিক কী সিদ্ধান্ত চূড়ান্ত হবে তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর গতি নেই।

নবীনতর পূর্বতন