অবতরণের সময় ভেঙে পড়ল বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। কাঠমাণ্ডুর ত্রিভূবন এয়ারপোর্টে ২.১৫টা নাগাদ এই ঘটনা ঘটে। ভয়াবহ এই প্লেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে ৬৭ জন যাত্রী-সহ মোট ৭৮ জন ছিল বলে জানা গিয়েছে। ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অবতরণের সময় প্লেনটি একটু কেঁপে ওঠে, এরপরই রানওয়ের কাছে একটি ফুটবল মাঠে গোত্তা খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। ফুটবল মাঠে আছড়ে পড়ার সঙ্গেই সঙ্গেই বিমানে প্রবল জোরে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। জানা গিয়েছে বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে আপতকালীন বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে হাত লাগিয়েছে নেপাল আর্মি। আপাতত কাঠমাণ্ডু বিমানবন্দরে বিমানের ওঠা-নামা বন্ধ করা হয়েছে।
মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটিতে বিমানটি ভেঙে পড়ে। ছোট আকারের এই বিমানটি ইউএস-বাংলার বলে জানা গিয়েছে।
