নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাই , স্থানীয়দের বাধা


নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের  অভিযোগ স্থানীয়দের বাধায় পরিবর্তন করা হল নির্মাণ সামগ্রী। ঘটনাটি ঘটে তারকেশ্বর থানার অধীনে বালিগোড়ি (১) পঞ্চায়েত এলাকায় বড় কালীতলার সামনের রাস্তায়। স্থানীয়দের সঙ্গে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের বিরোধিতা করেন পঞ্চায়েত সদস্য নব কুমার পাল ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ ,বালিগোড়ি (১) পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ চ‍্যাটাজ্জী মহাশয়। স্থানীয় মানুষ সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ভয়ে মুখ না খুললেও পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ নির্মাণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে  নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। নির্মাণ সংস্থা তাদের ভুল স্বীকার করে জানান ভুলবশত অন্য জায়গার পাথর এই এলাকায় চলে গেছে দ্রুত তা পরিবর্তন করা হচ্ছে। তিনি জানান দুই কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে মাঝের কিছুটা অংশ ঘন জনবসতিপূর্ণ এলাকা জল নিকাশি সমস্যা থাকায় তা বেশিদিন স্থায়ী না হওয়ার জন্য ঢালাইয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত বিভাগের ইঞ্জিনিয়াররা সেখানে ঢালাই রাস্তা চলছে তবে এই ধরনের কাজ কখনোই বরদাশত করবে না মা-মাটি-মানুষের সরকার।

নবীনতর পূর্বতন