শহরের ট্রাফিক ব‍্যবস্থা শীর্ষক আলোচনাসভা

 
মুক্তিযোদ্ধা প্রতিনিধি - ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আই.আই.পি.এ.) হাওড়া শাখার ব‍্যবস্থাপনায় ২৮ মার্চ হাওড়া রোটারি ক্লাবে হাওড়া শহরের ট্রাফিক সিস্টেম শীর্ষক এক আলোচনাসভা হয়। ২০১১ সালে হাওড়া কমিশনারেট গঠনের পর শহরের স্বচ্ছ যান চলাচলের পদক্ষেপের ওপর আলোকপাত করেন হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট‍্যান্ট কমিশনার অশোকনাথ চট্টোপাধ‍্যায়। তিনি বলেন, পথ দুর্ঘটনা রোধে নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি নাগরিকদের মতামত প্রদানে এগিয়ে আসতে আহ্বান জানান। আয়োজক সংস্থার সম্পাদক অধ‍্যাপক আশিস রায় জানান, নাগরিক পরিষেবা সংক্রান্ত এধরণের আলোচনা প্রতিমাসে অনুষ্ঠিত হয়।
নবীনতর পূর্বতন