প্রদীপ সাঁতরা -তারোকেশ্বর উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে নির্মিত প্রকল্পের সূচনা করলেন পুরোও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সরকারের পৌর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে তালপুর গ্রাম পঞ্চায়েতের রামনারায়নপুর খামরুইপাড়ার রনের খালের উপর পুলের শুভ উদ্বোধন হয় শনিবার তারেকেশ্বর রামনারয়নপুরে। ২০১৭ সালের ১ লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেন। মন্দিরসহ তারকেশ্বরের বিভিন্ন এলাকার উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ করেন তিনি । ফিরহাদ হাকিমকে পর্ষদের চেয়ারম্যান ঘোষণা করেন। পর্ষদের কাজে গতি আনতে দুই দফায় বৈঠক আগেই অনুষ্ঠিত হয় । উন্নয়ন পর্ষদের সভাপতি ফিরাদ হাকিম বলেন " তারকেশ্বর উন্নয়ন পর্ষদের দশ কোটি টাকার মধ্যে প্রায় তিন কোটি টাকার উপর কাজ সম্পন্ন হয়েছে। তারকেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত উন্নত মানের পিচ রাস্তার কাজ কাজ সম্পন্ন হয়েছে। মন্দির এলাকার সমস্ত রাস্তায় নিকাশি ব্যবস্থা ও পেপার ব্লকের কাজ চলছে। সুউচ্চ অত্যাধুনিক পথ বাতি লাগানো হয়েছে। উন্নত পার্কিং ব্যবস্থা করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাম্পিং স্টেশন বসানোর জন্য জমি কেনার কাজ চলছে। আগামী বর্ষায় না হলেও এরপরের বর্ষায় তারকেশ্বর বাসীকে আর বন্যায় ক্ষতিগ্রস্ত হতে হবে না। ১০০০ আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ চলছে" শনিবার তারকেশ্বর উন্নয়ন পর্ষদের টাকায় তৈরি রামনারাপুর খামার পাড়ার বক্স কালভার্ট উদ্বোধন হয়। ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১০ ফুট চড়াও ৩০ ফুট লম্বা এই কালভার্টটি। উদ্বোধনের পরে মন্ত্রী ফিরাদ হাকিম ও তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্যরা তারকেশ্বর রাজবাড়ীমাঠ
ও অন্যান্য জায়গার উন্নয়নের কাজ ঘুরে দেখেন। এরপর তারকেশ্বর পৌরসভার ভবনে পর্ষদের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠান ও পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম , তারকেশ্বরের বিধায়ক রচপাল সিং, বিধায়ক বেচারাম মান্না, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর দেবলিনা বিশ্বাস, হুগলির জেলা শাসক সঞ্জয় বনসল, চন্দননগর মহকুমা শাসক সানা আখতার, স্থানীয় বিডিও জয় গোপাল পাল,সহ বিশিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিগন।উন্নয়ন পর্ষদের সভাপতি ফিরাদ হাকিম বলেন " তারকেশ্বর উন্নয়ন পর্ষদের দশ কোটি টাকার মধ্যে প্রায় তিন কোটি টাকার উপর কাজ সম্পন্ন হয়েছে। তারকেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত উন্নত মানের পিচ রাস্তার কাজ কাজ সম্পন্ন হয়েছে। মন্দির এলাকার সমস্ত রাস্তায় নিকাশি ব্যবস্থা ও পেপার ব্লকের কাজ চলছে। সুউচ্চ অত্যাধুনিক পথ বাতি লাগানো হয়েছে। উন্নত পার্কিং ব্যবস্থা করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাম্পিং স্টেশন বসানোর জন্য জমি কেনার কাজ চলছে। আগামী বর্ষায় না হলো এরপরের বর্ষার তারকেশ্বর বাসীকে আর বন্যায় ক্ষতিগ্রস্ত হতে হবে না। ১০০০ আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ চলছে"।
