প্রদীপ সাঁতরা -ম্যাট্রিমনি সাইটে নাম নথিভুক্ত করিয়ে মাত্র কয়েক দিনের পরিচয়ে এক প্রতারকের পাল্লায় পরে সাত লাখ টাকা খোয়ালেন উত্তরপাড়ার এক তরুনী।
গত ফেব্রুয়ারী মাসে একটি ম্যাট্রিমনি সাইটে নাম লেখান উত্তরপাড়ার তরুনী।মার্চ মাসের তিন তারিখে তার কাছে ফোন আসে সুদূর আমেরিকা থেকে।আদর্শ খুরানা নিজের নাম বলে পরিচয় দিয়ে বলে নিউইয়র্কে তাদের ব্যাবসা আছে।দিল্লীতে তাদের আদি বাড়ি।ভারতে আসছে সে বিয়ে করার জন্য, বলে আদর্শ।ফোন নম্বরে দিয়ে কথাও হয় একাধিক বার।তরুনীর পরিবার বিয়েতে রাজি হয়।আদর্শ ৮ ই মার্চ ফোনে জানায় সে দিল্লী এয়ারপোর্টে নেমেছে কিন্তু তার কাছে কিছু দামী জুয়েলারী থাকায় শুল্ক দপ্তর তাকে আটকেছে।পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।প্রমান স্বরূপ হোয়াটসএ্যাপে কিছু গহনার ছবিও পাঠায়।তরুনী এন ই এফ টি করে পঞ্চান্ন হাজার টাকা পাঠিয়ে দেয় আদর্শ এর এ্যাকাউন্টে।এরপর আবার ফোন করে বলে কাস্টমস ক্লিয়ারিং নিতে হবে তার জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাগবে বলে।তাও পাঠিয়ে দেন তরুনী।এরপর আবার নানা অছিলায় মোট সাত লাখ পাঁচ হাজার টাকা নেয়।এপর্যন্ত ঠিকই ছিল,কিন্তু গোল বাঁধল ১২ ই মার্চ।ওই দিন আদর্শের কলকাতা আসার কথা ছিল।দিল্লী থেকে রাত আটটার ফ্লাইটে সে উঠছে জানায়।সেই মত তাকে আনতে দমদম বিমান বন্দরে যায় তরুনী ও তার বাবা।কিন্তু রাত বারোটা পার হয়ে গেলেও হবু জামাই এর পাত্তা না মেলায় এয়ার পোর্ট অথরিটির কাছে খোঁজ নিয়ে জানতে পারেন আদর্শ খুরানা নামে কোন যাত্রী দিল্লীর বিমানে ছিল না।এর পর ফোনে চেষ্টা করেও আদর্শের সঙ্গে আর যোগাযোগ করতে পারেন নি তরুনী বা তার বাবা।তখন বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।বাড়ি ফিরে এসে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তরুনী। তরুনীর অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে উত্তর পাড়া থানার পুলিশ।

