নির্মল হাওড়া জেলা হিসাবে ঘোষিত হলো


প্রদীপ সাঁতরা : মুক্ত শৌচহীন জেলা হিসেবে হাওড়া আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলো আজ শুক্রবার (30.03.18)শরৎসদনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল, সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক নির্মল মাজি, ব্রজমোহন মজুমদার, সাংসদ প্রসূন ব্যানার্জি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস, পুলিশ কমিশনার ডিপি সিং প্রমুখ।

২০১২ সালে যখন এই জেলাকে নির্মল করার তৎপরতা শুরু হয়, প্রায় দুলক্ষ পরিবারের শৌচালয় নেই। সরকারের মিশন নির্মল বাংলাকে মাথায় রেখে হাওড়া পৌরসভা, জেলা পরিষদ, জেলাশাসক ও সমষ্টি উন্নয়ন দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই জেলা নির্মল হাওড়া হিসেবে ঘোষিত হলো আজ।
নবীনতর পূর্বতন