ছাদের গ্রিল দরজার তালা ভেঙে চুরি কোন্নগড়ে


নিজস্ব  প্রতিনিধি -বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে  সোনা ও টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটে কোন্নগড় নবারুণ সমিতি এলাকায়। বুধবার রাতে ক্যান্সারে আক্রান্ত  ৬৫ বছরের বৃদ্ধ  কবিতা ভট্টাচার্য মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরে দেখেন  সাতটা আলমারি ভেঙে সমস্ত কিছু লুঠ করে নিয়ে গেছে চোর।  কবিতা দেবীর ছেলে কর্মসূত্রে আবুধাবিতে  থাকে ও পুত্ৰ বধূ কর্মসূত্রে কলকাতার কসবায় থাকে। তিনতলা বাড়িটিতে বৃদ্ধা একাই থাকতেন। গত ১২ই মার্চ থেকে  ক‍্যান্সারে  আক্রান্ত কবিতা দেবীর শরীর অসুস্থ থাকায় মেয়ের বাড়িতে বিশ্রামের জন্য যান।ফাঁকা বাড়ি থাকায় সেই সুযোগে  চোর ছাদে উঠে গ্রিল কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সর্বস্ব লুঠ করে চম্পট দেয়। কবিতা দেবীর মেয়ে তনুশ্রী ভট্টাচার্য বলেন   "  অসুস্থতার কারণে মা আমার বাড়িতে ছিল । বুধবার রাতে বাড়ি ফিরে দেখা যায় বাইরের কোনো আলো জ্বালানো যাচ্ছে না। কোনক্রমে ভিতর একটি আলো জ্বালিয়ে দেখা যায় প্রায় ৭টি আলমারি ভেঙে ১৫ ভরি সোনা, প্রায় ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিকারীরা। ছাদের গ্রিলের তালা ও দরজা ভেঙে  ঘরের ভেতরে ঢোকে চোর। উত্তরপাড়া থানা অভিযোগ জানিয়েছি আমরা।" উত্তরপাড়া থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্তে নেমেছে।
নবীনতর পূর্বতন