ফেরি কর্মীদের তৈরি লঞ্চের উদ্বোধন


রবিবার কোন্নগর ফেরিঘাট থেকে পানিহাটি পর্যন্ত গঙ্গাবক্ষে লঞ্চ পরিষেবার সূচনা হলো কোন্নগর পুরসভার উদ্যোগে । উদ্বোধন করেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর  ঘোষাল। কোন্নগর ও  পানিহাটি ফেরি সার্ভিসের কর্মীরা ৪৭ লক্ষ টাকা ব্যয়ে এই লঞ্চটির নির্মাণ করেন। ১০০ জন যাত্রী বহন করতে পারবে এই লঞ্চটি। ফেরি সার্ভিস সমবায়ের কর্মীরা দীর্ঘ আট মাসের অক্লান্ত পরিশ্রমে এই লঞ্চটি তৈরি করেন। নিজেদের হাতে তৈরি এই লঞ্চটির নাম দেওয়া হয়েছে "আমাদের  সৃষ্টি " । কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় জানান এই লঞ্চটি শেষ নয় আগামী দিনে আরও একটি এই ধরনের লঞ্চ তৈরি করা হবে।লঞ্চটির উদ্বোধনের পরে বিধায়ক প্রবীর ঘোষাল বলেন "ঘাট কর্মীরা নিজেরা অসাধ্য সাধন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নজির হয়ে থাকবে।"
নবীনতর পূর্বতন