শেওড়াফুলিতে ভেঙে পড়লো পুরানো বাড়ির একাংশ, আহত ১


একটি পুরনো বাড়ির  দ্বিতলের একাংশ ভেঙে চাঞ্চল্য ছড়াল  শেওড়াফুলিতে।শেওড়াফুলি স্টেশন সংলগ্ন কলাহাটা রোডে একটি পুরোনো তিন তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে রবিবার সকালে।স্থানীয় সূত্রে  খবর রবিবার সকালে বৈদ্যবাটি পুরসভার ৬নং ওয়ার্ডের শেওড়াফুলি বাজারে একটি ভাড়াটিয়া বাড়ির দোতলার বারান্দার একাংশ হঠাৎ হুরমুরিয়ে ভেঙে পরে।ঘটনায়  সামান্য আহত হয়েছে এক সব্জি বিক্রেতা। বাড়ি টি বিপজ্জনক হয়ে ঝুলতে থাকে দীর্ঘক্ষন ।দুই ও তিন তলার মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পরে।তিন তলায় প্রায় চার পাঁচ জন ভাড়াটিয়া আটকে পরে। পরে শ্রীরামপুর থেকে দমকল কর্মীরা এসে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে। বিপজ্জনকভাবে ঝুলতে থাকা বাড়ির অংশটিও ভেঙে ফেলা হয়। বাড়িটি থেকে সকলকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ স্থানে। সব্জি বিক্রেতা সবিতা মন্ডল বলেন " অল্পের জন্য প্রাণে বাঁচলাম আজ আমি । যে জায়গায় বাড়িটি ভেঙে পড়েছে ওই জায়গাতেই আমি সব্জি নিয়ে প্রতিদিন বসি। আজ আমার সব্জি কিনতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় এসে দেখি এই বিপত্তি।" স্থানীয় কাউন্সিলর বলরাম ঘোষ বলেন" পৌরসভাকে বিপজ্জনক বাড়িগুলির কথা জানানো হয়েছে ছিল। তবে বাড়িগুলো বিপদজনক সে বিষয়ে পৌরসভার পক্ষ থেকে আমরা কোন নোটিশ টাঙ্গাইনি । তবে আগামী দিন বিপদজনক বাড়িগুলিকে চিহ্নিতকরণ করে সেগুলি বিপদজনক নোটিশ জারি করা হবে।"বাজারের মধ্যে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পরে বাজারে আসা সাধারণ মানুষ।ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকায় বাজার নিয়ে না বসার জন্য প্রশাসন থেকে জানানো হয়।
নবীনতর পূর্বতন