শুভব্রত মুখার্জি - ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে রশিদ খানদের খেলতে দেখা যাবে । আজ আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র আদায় করে নিলেন আফগান ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড। ৫০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ২০৯। আইরিশদের হয়ে সর্বোচ্চ রান করেন স্টার্লিং,৫৫ রান। কেভিন ওব্রায়েন করেছেন ৪১ রান। ৩৬ রান করেছেন নিল ওব্রায়েন।আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রশিদ খান। জাদরান পেয়েছেন দুটো উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ শাহজাদ।
Tags
sports