উত্তরপাড়ায় হনুমান জয়ন্তী পালন

মুক্তিযোদ্ধা প্রতিনিধি - উত্তরপাড়ায় জাগ্রিতি সংস্থার পক্ষ থেকে  শুক্রবার হুনমান জয়ন্তী পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অনুষ্ঠানে  পৌরোসভার চেয়ারম্যান দীলিপ যাদব ও শ্রীরামপুর উত্তরপাড়া তৃণমুল কংগ্রেসের সভাপতি আচ্ছেলাল যাদব এবং আরো অনেক তৃণমূল কাউন্সিলর যোগ দেন। গঙ্গার ঘাট থেকে কলস যাত্রা মধ্য দিয়ে শোভাযাত্রা সূচনা হয়। জল তুলে বিভিন্ন মডেল করে, শোভাযাত্রার করে হনুমান মন্দিরে যায়। উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান  দীলিপ যাদব বলেন "ধর্ম করাটা আমার অধিকার কিন্তু ধর্ম বিক্রি করাটা অধিকার নয়। যারা ধর্ম বিক্রির করে তার প্রতি আপত্তি আছে। রাম নাম কারোও ব্যক্তিগত কেনা জিনিস নয়, যে কেউ এই হনুমান জয়ন্তী পালন করতে পারে।"
নবীনতর পূর্বতন