হলদিয়া ডাঃ বি সি রায় হসপিটালে চলছে কর্মচারীদের অবস্থান বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা.... আজ দ্বিতীয় দিন হলদিয়া ডাঃ বি সি রায় হসপিটালে চলছে কর্মচারীদের অবস্থান বিক্ষোভ।দীর্ঘ কয়েক মাস বেতন না দেওয়ায় এবং ডিএ বৃদ্ধির দাবি ও অনান্য সুযোগ সুবিধার জন্য।স্টুডেন্ট সুজয় মন্ডল (ফোর্থ ইয়ার) তাকে জিঞ্জাসা করলে জানা যায় তাদের পঠন পাঠন ঠিক চলছে অবস্থান বিক্ষোব এর ফলে তাদের কোন অসুবিধা হচ্ছে না। প্রিন্সিপাল ডাঃ সরোজ ভট্টচার্য্য সাথে কথা বলে জানা যায় ডাক্তাররা নিয়মিত ক্লাস করছে ছাত্র ছাত্রীদের পড়াশুনা ঠিকঠাক চলছে বাইরে থেকে রোগী এলে তারা পরিষেবা পাচ্ছে।আর বলেন ডাক্তাররা প্রায় তিনমাস বেতন পাচ্ছে না। কিন্তু ডাক্তাররা এই আন্দোলনে যুক্ত নয়। উল্লেখ্য, এই ডাঃ বি সি রায় হাসপাতাল হলদিয়া আই কেয়ার দ্বারা পরিচালিত।এই আই,কেয়ার এর চেয়ারম্যান হলো সিপিএম এর এককালের দাপুটে নেতা বর্তমানে বিজপীর দায়িত্বে থাকা লক্ষন শেঠ।

নবীনতর পূর্বতন