জরুরী বৈঠকেও মিলল না সমাধান সূত্র, ২ এপ্রিল পর্যন্তই চলবে কর্মবিরতি


নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২০ মার্চ : কলকাতা হাইকোর্টের অচলাবস্থা কাটাতে বুধবার হাইকোর্ট কলেজিয়াম ও  তিন আইনজীবী সংগঠনের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র।
তবে এদিন হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য আইনজীবীদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আইনজীবীদের পরামর্শ দিলেন। কিন্তু এপ্রসঙ্গে আইনজীবী সংগঠনগুলো জানিয়েছে আগামী ৩ এপ্রিল আইনজীবীদের সাধারণ বৈঠক রয়েছে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কর্মবিরতি উঠবে কিনা। পাশাপাশি, কর্মবিরতি চলাকালীন হাইকোর্টের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা নিয়েও এদিন প্রধান বিচারপতি আইনজীবী সংগঠনগুলোকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। এদিন বিচারপতি শূন্যপদ নিয়ে তিনি আরও জানান, হাইকোর্ট কলেজিয়ামের পক্ষ থেকে যত জনের নাম পাঠানো সম্ভাব তা পাঠানো হবে। এবং আগামীতে আরও আইনজীবী সংগঠনগুলোর আরও বেশি সংখ্যক আইনজীবীর সঙ্গে বৈঠক করতে চায় হাইকোর্ট কলেজিয়াম।
উল্লেখ্য, এক মাসের বেশি সময় ধরে হাইকোর্টে চলা কর্মবিরতির অবসান ঘটাতে এবং আদালতকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বুধবার জরুরী বৈঠক ডাকেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।
নবীনতর পূর্বতন