নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২১ মার্চ : কর্মবিরতি চলাকালীনই প্রাক্তণ আইপিএস ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট।
কোনও আইনজীবী কাজে যোগ না দেওয়ায় বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন রাজু। তিনি তার আবেদনে জানান, 'হাইকোর্ট তার গ্রেফতার না করার যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যেই সেই নির্দেশের মেয়াদ শেষ হয়েছে ১৫ মার্চ। তাই অন্তর্বর্তী মেয়াদ বাড়ানো হোক।' তাঁর আবেদনে ডিভিশন বেঞ্চ আগামী ১০ এপ্রিল পর্যন্ত গ্রেফতারির ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো। তবে এদিন সরকারের তরফে কোনও আইনজীবীই মামলায় অংশ নেয়নি।
উল্লেখ্য, আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ভারতীর স্বামী এমএভি রাজু।