নিজস্ব প্রতিনিধিঃ অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে তৃনমূল কিষান খেত মজদূর তৃনমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বিপ্লব ঘোষকে গত ৭ মাস আগে।যদিও সূত্রের খবর এই বহিস্কার সত্ত্বেও অভিযুক্ত বিপ্লব ঘোষ এখনো নিজেকে জেলা কমিটির ও রাজ্য কমিটির মেম্বার বলে পরিচয় দেন ও স্বমহিমায় নিজের কর্মকান্ড চালাচ্ছেন।এবং তিনি আলিপুরদুয়ার জেলার এক সিনিয়র তৃনমূল নেতার ঘনিষ্ঠ বলেও পরিচিত।সমালোচনার ঝড় উঠেছে দলের অন্দরেরই যে কি ভাবে একজন অর্থনৈতিক দুর্নীতির জেরে অভিযুক্ত এখনো দলের কর্মকান্ডে নিজের অবদানের খুল্লাম খুল্লা প্রচার করেন।ইতিমধ্যেই, একটি নামজাদা শাসক দলীয় ঘনিষ্ট পত্রিকাকে কিষান খেত মজদূর তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না লিখিত বিবৃতি দিয়ে উক্ত বিষয়ে জানিয়েছেন।বেচারাম মান্না জানান,গত ৭ মাস আগে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ ওঠায় কিষান জেলাকমিটির সদস্য বিপ্লব ঘোষকে পশ্চিমবঙ্গ কিষান খেত মজদূর তৃনমূল কংগ্রেস কমিটির সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
Tags
state
