হুগলি : ইন্ডিয়া নেদারল্যান্ডসে ফ্রেন্ডশিপ সোসাইটি তত্ত্বাবধানে বুধবার বিকেলে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘের দ্বিতলের 'যোগেশ চন্দ্র মুখার্জি স্মৃতি সভাগৃহে' উদযাপিত হয় গেল "বিশ্ব কবিতা দিবস" । এই অনুষ্ঠানে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষে ওনাকে স্মরণ করা হয়। কবিতা পাঠ করেন কবি অরুন্ধতী চক্রবর্তী, মুরলী চৌধুরী, শচী দুলাল পাল, রুপালী পাল, অশোক মুখোপাধ্যায়, মনীষা বসু, অর্চনা ভট্টাচার্য, তুষারকণা কবিরাজ, কল্যানী মন্ডল, শুভদীপ দে প্রভৃতি কবি রা কবিতা পাঠ করেন। কার্যক্রমের সূচনা হয় অর্চনা ভট্টাচার্যের উদ্বোধনী সংগীতের মাধ্যমে। সংস্থার সাধারণ সম্পাদক গণেশ নন্দী স্বাগত ভাষণ দেন। কবি অরুণ চক্রবর্তী বিশ্ব কবিতা দিবস উপর বক্তব্য রাখেন। মানস সরকার কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল সিংহ আর পূর্ণচন্দ্র বন্ধোপাদ্যায।
