তিন দুস্কৃতি গ্রেফতার



প্রদীপ সাঁতরা... -ডাকাতির উদ্দেশ্যে জড়ো  হওয়া তিন জনকে গ্রেপ্তার করলো তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার অন্তর্গত লোকনাথ ফুটবল মাঠ থেকে শনিবার ভোর রাতে  অস্ত্র সহ গ্রেফতার করে তিন জনকে। ধৃতদের কাছ  একটি পাইপগান, একটি কার্তূজ,ভোজালি, লোহার রড, হাতুড়ি উদ্ধার হয়। ধৃতদের নাম  প্রকাশ মোহালিয়া, বিশ্বনাথ মালিক,বাবু মোদালি। ধৃতদের প্রত‍্যেকের বাড়ি চুঁচুড়া থানা এলাকায়। শনিবার তিন জনকে চন্দননগর মহকুমার আদালতে তোলা হয়।
নবীনতর পূর্বতন