প্রদীপ সাঁতরা : আজ হাওড়া পুর নিগমের ২০১৮-১৯ আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। মোট প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৭৮১.৭৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৫.৬৫ শতাংশ বেশি।
মেয়র জানান, এবারেও ঘাটতিশূণ্য বাজেট পুর নিগমের ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি করল। নাগরিকদের ওপর কোন বাড়তি করের বোঝা না চাপিয়ে পুর পরিষেবা তথা হাওড়া শহরের সার্বিক উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে। এপ্রসঙ্গে তিনি নানা উন্নয়নের দিক তুলে ধরেন। বিরোধী দলের তরফে সিপিএম কাউন্সিলার আসরফ জাভেদ এটি জল মেশানো বাজেট বলে অভিহিত করেন। অপরদিকে বিজেপি-র দুই মহিলা কাউন্সিলাররা বাজেট নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।

Tags
state