উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে এক পরীক্ষার্থীসহ আহত চার। তারকেশ্বর থানার অন্তর্গত বালিগোড়ি অধরমনিদত্ত বিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা চোংদার রামনগর নূটবিহারী পালচৌধুরী স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে টোটো করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় আহত হয় পরীক্ষার্থীসহ তার মা-বাবা ও অপর এক পরীক্ষার্থীর মা। চারজনকেই আহত অবস্থায় উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরীক্ষার্থীর আঘাত আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ।
নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে আহত পরীক্ষার্থী
byMUKTIJODHYA LIVE NEWS
-
0
