উন্নয়নের তালিকা ছাপিয়ে ভোট প্রচার শুরু তৃণমূলের

গোবিন্দ রায়, বসিরহাট : নির্বাচন কমিশনের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কর্মীদের উজ্জীবিত করতে আসরে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। প্রচারের এক মাত্র হাতিয়ার উন্নয়ন। সেই উন্নয়নের তালিকা করেই রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ নং ব্লকের পিফা আঞ্চলিক নারী শিক্ষালয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করল পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক দীপেন্দু বিশ্বাস, পিফা গ্রাম পঞ্চায়েত প্রধান সফিকুল ইসলাম , বসিরহাট ১ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কার্যকারী সভাপতি আলমগীর মন্ডল , বসিরহাট ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ‍্যালঘু সেলের সভাপতি রবিউল মন্ডল ও পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দার রহমান সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।
এদিনের এই সম্মেলনে পিফা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন সদস্য আশরাফ গাজী, সিরাজুল ইসলাম ও সিআইটিইউ এর সম্পাদক চিত্তরঞ্জন সরকার সহ বাম-কংগ্রেস প্রায় এক হাজার কর্মী তৃণমূলে যোগ দেন।  বসিরহাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বিগত পাঁচ বছরের পিফা পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে তুলে ধরা হয়েছে পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির দ্বারা প্রকাশিত প্রতিবেদন পুস্তিকার মাধ‍্যমে । এছাড়াও এই প্রতিবেদন পুস্তিকা ও ক‍্যালেন্ডার এই সম্মেলনে আগত সমস্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হয়
নবীনতর পূর্বতন