প্রদীপ সাঁতরা -বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হল হুগলির বৈদ্যবাটি পুরসভার দেড়শো বছরে পদার্পণ উৎসব। রবিবার সকালে শোভাযাত্রা শ্রীরামপুরের নওগাঁ মোড় থেকে শুরু হয়ে শেষ হয় বৈদ্যবাটির জোড়া অশ্বথতলায় l শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীরা , সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা ছাড়াও ছিলেন বৈদ্যবাটি পুরসভার সমস্ত বিভাগের প্রতিনিধি ও কর্মীরাl পুরপ্রধান অরিন্দম গুঁইন জানান যে আজকের এই কর্মসূচি দিয়ে শুরু হওয়া বৈদ্যবাটি পুরসভার দেড়শো বছরে পদার্পণ উৎসব পালন সারা বছর চলবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েl
Tags
state
