জেলাজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মারধর মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকির বিরুদ্ধে মঙ্গলবার সদর মহকুমা শাসকের দপ্তরের বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী-সমর্থকরা।এই মিছিলে নেতৃত্ব দেয় জেলা সভাপতি সুবীর নাগ, সহ সভাপতি শ্যামল বিশ্বাস, বিজেপি জেলা সম্পাদক সুরেশ সাউ । বিজেপির জেলা অফিস থেকে সকাল ১১টা থেকে মিছিল শুরু হয় চুঁচুড়া পিপুলপাতি মোড় হয়ে মহকুমা শাসকের দপ্তরে যায় কয়েকশ বিজেপি কর্মী সমর্থক।জেলা শাসক অফিসের ভিতরে ঢুকে স্লোগান দেয় শাসক দল প্রশাসনের বিরুদ্ধে ।বিক্ষোভ দেখাতে দেখাতে অফিসের সামনে বসে পড়ে তারা।তাদের অভিযোগ ভয় ভীতি সত্বেও নমিনেশন করে বিজেপি প্রার্থীরা।এখন তা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।এসবের সঙ্গে তৃনমূলের নেতাদের প্রত্যক্ষ মদত আছে।বিজেপির প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে।প্রার্থীদের মারধর করা হচ্ছে।আরো অভিযোগ তৃনমূলের গুন্ডা বাহিনী বাইকে করে তান্ডব চালাচ্ছে।এদিন বিজেপি নেতৃত্বরা চুঁচুড়া মহকুমা শাসক অরিন্দম দাস কাছে অভিযোগ জানান।দীর্ঘ ক্ষন বিক্ষোভ হওয়ার পর মহকুমা শাসকের আশ্বাসে অবস্থান তোলা হয়। মহকুমার শাসক বিজেপির অভিযোগ মৌখিকভাবে শুনে তাদের আশ্বাস দেন। বিজেপির জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন," যেভাবে বিজেপি প্রার্থীদের নমিনেশান প্রত্যাহার করার জন্য তাদের বাড়িতে আক্রমন চালাচ্ছে তৃনমুলের গুন্ডা বাহীনি তার সাথে সাথে আক্রমনের মুখে পরতে হচ্ছে সাধারন মানুষকেও, এই সকল ঘটনার আমরা ধিক্কার জানা্চ্ছি এবং আমরা জেলাশাসককে কে দাবি জানাচ্ছি যদি এই সকল গুন্ডাদের ব্যাবস্তা না নেওয়া হয় তবে আমরা বৃহত্তর আন্দলনে যাবো আমারা।
Tags
state
