মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঃ বং সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর ও মধ্যমগ্রাম পৌরসভার সহযোগিতায় ১০ নং ওয়ার্ড রৌদ্র বৃস্টি কমিটি পরিচালনায় আদর্শ বিপণন কেন্দ্র রৌদ্র বৃষ্টি র শুভ উদ্বোধন হলো ১৮ ই এপ্রিল ২০১৮ বুধবার বিকাল ৪টে সময়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী রথীন ঘোষ মহাশয় ।নির্মল ঘোষ মুখ্য সচেতক পঃ বং ,কৃষ্ণ গোপাল ব্যানার্জি সহ সভাপতিঃ উত্তর ২৪ পরগনা।ও খাদ্য সরবরাহ দপ্তর র ভার পাপ্ত আধিকারিক সুমন্ত পাল চৌধুরী ও অন্যান্য পৌর সভার পৌর প্রতিনিধি বৃন্দ।বক্তব্য রাখতে রথীন ঘোষ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন নাম রাখেন রৌদ্র বৃষ্টি তখন রোদ হোক বা বৃষ্টি হোক বিপণন কেন্দ্রে মানুষ কে আসতেই হয়।অন্যান বিপণন কেন্দ্র থেকে নিশ্চিত এর দাম কম হবে।মধ্যামগ্রাম পৌরসভার এটা একটা গর্ভের বিষয়,এতে মানুষের অর্থনৈতিক সাশ্রয় ও হবে।সুমন্ত পাল চৌধুরী বলেন সল্টলেক, বর্ধমান র পর এটি তৃতীয় রৌদ্র বৃস্টি মাধ্যমগ্রাম এ।খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক র সহযোগিতায় মধ্যামগ্রাম র মানুষ এটা পেলো।বিভিন্ন রকমের তুলাই পণ্নজি চাল,রাধা তিলক চাল ,কালো লুনিয়া চাল,ব্রাউন চাল,ধুদে সর চাল সমস্ত কিছুই পাওয়া যাবে।অরবিন্দ বাবু বলেন কিছু বেকার ছেলে মেয়ে দের কাজ দেওয়া,তাদের স্বনির্ভর করা এটাই উদ্দেশ্য।মধ্যমগ্রাম র সার্বিক উন্নয়ন র কথা উনি বলেন।
Tags
state
