ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত ছাত্র, আহত ২

প্রদীপ সাঁতরা -ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত ছাত্রের মা ও ভাই। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে আরামবাগ থানার অন্তর্গত সতিতলার বাঁধপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম শান্তনু ক্ষেত্রপাল (১১)। পারুল হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। মঙ্গলবার  রাতের খাওয়া শেষ করে মা ও দুই ছেলে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পেশায় দিনমজুর বাবা  প্রদীপ  ক্ষেত্রপাল বারান্দায় ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে হঠাৎ ই মোমবাতি থেকে মশারি ও মাটির ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ছাত্রীর মা বেলা ক্ষেত্রপাল  আগুন লেগেছে বুঝতে পেরে ছোট ছেলে শুভকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। বড় ছেলেকে আগুনের হাত থেকে রক্ষা করে বাইরে নিয়ে আসতে পারেনি মা। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে কোনক্রমে উদ্ধার করে শান্তনু কে। প্রতিবেশীরা জল দিয়ে কোনক্রমে আগুন নেভায়। তিনজনকেই আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়  পথেই মৃত্যু হয় শান্তনুর। মা বেলা দেবী ও ভাই শুভ আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।
নবীনতর পূর্বতন