গ্যাসের ওজন কম বিক্ষোভ স্থানীয়দের

প্রদীপ সাঁতরা.. -দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল গ্যাস কম দেওয়ার। শ্রীরামপুর কুমিরজলা রোডে বুধবার গ্যাস ডেলিভারী দিতে এলে গ্রাহকরা দেখে সিলিন্ডারের সিল খোলা। গ্যাস সিলিন্ডার ওজন করে দেখা যায় সিলিন্ডারে যা গ্যাস থাকার কথা রয়েছে তার থেকে প্রায় এক কেজি গ্যাস কম আছে।শ্রীরামপুর কুমিরজলা রোডে  বুধবার গ্যাসের তিনটি ট্রলি ভ্যান আটকে রাখে বাসিন্দারা ডেলিভারী ম‍্যানদের বিক্ষোভ দেখাতে থাকে।উপভোক্তাদের ঠকানো হচ্ছে এই অভিযোগে দীর্ঘক্ষন আটকে রাখা হয় গ্যাস ডেলিভারী ম্যানদের।পরে পুলিশ এসে ভ্যান সমেত গ্যাস থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় ডেলিভারি ম্যানদের। ঘটনার তদন্ত করে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ।
নবীনতর পূর্বতন