হাওড়া ভাগারে সি আই ডি পরিদর্শন

প্রদীপ সাঁতরা... ভাগাড় থেকে মরা পশুর মাংস পাচার হচ্ছে বাজারে, এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সি আই ডি,বিভিন্ন ভাগাড় পরিদর্শন করেছে সি আই ডি,এবার নজর হাওড়ার দিকে,আজ হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে আসেন সি এই ডি অফিসাররা,জিজ্ঞাসাবাদ করেন এখানকার কর্মীদের,মরা পশু কি করা হয় জানতে চাওয়া হয়,কর্মীরা জানান এখানে কোন দুর্নীতি নেই,মরা পশু চাপা দিয়ে দেওয়া হয়,তাছাড়া পাহারা থাকে,বেলগাছিয়া ভাগাড় থেকে সি আই ডি অফিসারেরা যান হাওড়া পুরসভায়,জিজ্ঞাসাবাদ করা পুর আধিকারিকদের,ভাগাড় কান্ড এত দিন হয়ে গেলেও পুরসভা কোন অভিযান চালায় নি,কেন তৎপর নয় পুরসভা তা জানে চাওয়া হয়,জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ গৌতম চৌধুরী জানান,পুরসভার কাজে খুশি সি আই ডি,কিন্তু কেন কোন অভিযান হল না এখনো, কেন পুর সভায় কোন ফুড ইন্সপেক্টর নেই,কেন এত ঢিলে ঢালা মনোভাব, এ প্রসঙ্গে গৌতম বাবু জানান,এরকম কান্ড যে হতে পারে তারা বুঝতে পারেনি,এবার সব রকম ব্যবস্থা নেওয়া হবে,তবে ভাগাড় কাণ্ডে হাওড়াতে কোন লিংক আছে কিনা তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে সি আই ডি
নবীনতর পূর্বতন