উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি,৩রা মে, ২০১৮ : শিলিগুড়িতে বাঘ -এর আতঙ্কে এলাকাবাসী এবং সেই চিতা বাঘ কে ধরতে রাতভর পাহারায় বনকর্মীরা, ঘুম নেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ভক্তিনগর থানার অনেক পুলিশ কর্মীদের । গত বুধবার সন্ধ্যার পর থেকেই আজও একই চেহারা দেখা যায় শিলিগুড়ির শালুগাড়া সংলগ্ন দুই মাইল এলাকার সেবক রোড এলাকায় । বুধবার প্রায় রাত্রি ৮টার পর এ এলাকার একটি শপিংমলের কাছে একটি চিতাবাঘ দেখতে স্থানীয় কয়েকজন বাসিন্দা । এ খবর ছড়িয়ে পরতেই
এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয় । চিতাবাঘের খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বনদফতরের বনকর্মীরা l খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ l রাতে ঐ শপিং মল সংলগ্ন একটি গোডাউনের চালে অনেকেই দেখতে পায় চিতাবাঘটিকে । উপস্থিত পুলিশ ও বনকর্মীরা গোটা এলাকাটিকে ঘিরে তল্লাশি চালায় । কিন্তু আর রাতের অন্ধকারে ওখানেই জঙ্গলে লুকিয়ে পরে চিতাবাঘটি । বুধবার রাত্রি থেকে বৃহস্পতিবার সারাদিন বাঘটিকে ধরার জন্য চেষ্টা চালিয়েও ব্যর্থ হতে হয় উপস্থিত বনকর্মী ও পুলিশ কর্মীদের । চালাচ্ছেন বনকর্মীরা। বাঘটিকে ধরতে খাঁচাও পেতে এবং জাল বিছিয়ে রাখা হয়েছে । কিন্তু বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চিতাবাঘটিকে ধরতে পারে নি বনকর্মীরা। ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন অধিকাংশ এলাকাবাসী ।

Tags
state