উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি : ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশ- প্রশাসনের দ্বারস্থ ঘড়ে থেকে বিতাড়িত বৃদ্ধ বাবা- মা । শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব- এ এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের তাদের দুঃখের কথা জানান ঘড়ছারা বৃদ্ধ ঐ দম্পতি । এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার অন্তর্গত শিলিগুড়ির সেবক লোভ সংলগ্ন চার্চ রোভ এলাকায় । এদিন মহাবীর প্রসাদ আগর্ওয়াল এবং স্ত্রী রত্নাদেবী আগরওয়াল নামক ঐ দম্পতি সাংবাদিকদের বলেন- তাদের ছেলে কুশল অগ্রবালে বিয়ের পর থেকেই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য নানা ভাবে তাদের উপর চাপ দিতে থাকে l ছেলের কথায় তারা রাজি না হওয়ায় প্রায়ই তাদের ছেলে কুশল তাদের দুজনকেই মারধর করত l তাঁরা এও বলেন যে বহুদিন ধরেই নানান্ ভাবে তাদের ওপরে কুশল নির্যাতন করে আসছে l আমরা এতদিন ধরে সহ্য করেছিলাম । মারধর আর সহ্য করতে না পেরে গত ১লা মে ২০১৮ তে শিলিগুড়িতে একটি লজ ভাড়া করে আছেন তারা । শিলিগুড়ি থানাতেও এবিষয়ে ছেলের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন।
এ বিষয়ে ঐ বৃদ্ধ দম্পতি রা আরও জানান যে – মহাবীরবাবুর শিলিগুড়িতে শেঠ শ্রীলাল মার্কেটে একটি দোকান রয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও মহাবীরবাবুর সাহায্যার্থে এগিয়ে আসা হয়েছে। ছেলের বিয়ের আগে সবই ঠিক ছিল। কিন্তু বিয়ের পর থেকেই বাবা–মার প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায় ছেলের। কেন সম্পত্তি দেওয়া হচ্ছে না এই কারণে প্রতিদিনই বাবা–মা–কে মারধর করা হতো। মহাবীরবাবু এবং তাঁর স্ত্রী রত্নাদেবী তাদের প্রতি অত্যাচারে কথা সবিস্তারে তুলে ধরে বলেন, তাঁরা ন্যায়বিচার চান । নিজেদের বাড়িতেও ফিরে যাওয়ারও জন্য আর্জি জানান তারা। অপরদিকে , তাদের ছেলে কুশল আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকার দরুন কুশলের সাথে যোগাযোগ না করতে পারায় কুশল- এর কোনো প্রতিক্রিয়া জানা যায় নি । পুলিস সুত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে ।

Tags
state